Sunday, 17 May 2015

প্রথম পোষ্ট ও কিছু কথা

আমি একজন সাধারণ ও মধ্যবিত্ত মেধার মানুষ। সাধারনতঃ পৃথিবীর সাথে যোগাযোগ সোসাল মিডিয়া ও কিছু সোসাল অ্যাপ। আজকাল একটা পুরোনো অভ্যেস আবার মাথাচাড়া দিয়ে উঠছে মাঝে মধ্যে, সেটা হল কিছু বলার। বলা তো ফেসবুকেও যায় কিন্তু আমি চাইছি সেই বলাটা যা’তে নিউজ ফিডের চাপে হারিয়ে না যায়। আমার দ্বারা যদি একজনেরও উপকার হয় তো আমারি এই উদ্যোগ স্বার্থক হবে। কোনো পোষ্ট ভালো লাগলে দয়া করে মন্তব্য করবেন, তা’তে আমার আগামীদিনের কাজ করতে সুবিধা হবে।